Dhaka 3:00 am, Wednesday, 1 April 2026
শিরোনাম :
বিয়ে করেছেন শিশু শিল্পি লুবাবা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা; সন্তানদের নিয়ে মরদেহের পাশে রাতযাপন প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাড়ছে না জ্বালানি তেলের দাম আজ জানা যাবে জ্বালানী তেলের নতুন দাম বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে হওয়া ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটে ভালো সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন রাফিনহা। তবে ধীরে ধীরে বলের দখল ও আক্রমণে প্রাধান্য নিতে শুরু করে ফ্রান্স।

খেলার ৩২ মিনিটে উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

প্রথমার্ধে বল দখলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। তবে কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায় না তারা। এই আক্রমণের মাঝেই ৫৫তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েজলিকে ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড দেখানো হলেও ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখানো হয় ডায়ট উপামেকানোকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।

ম্যাচের ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। মাইকেল ওলিসের চমৎকার থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন একিটিকে।

৭৮তম মিনিটে ব্যবধান কমায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর বল কাটব্যাক করলে শট নেন লুইস এইহিক, আর মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে পাঠান ব্রেমার।

শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল, কিন্তু সমতায় ফিরতে পারেনি।

শিপ্র/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

বিয়ে করেছেন শিশু শিল্পি লুবাবা

ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স

Update Time : 12:53:15 am, Friday, 27 March 2026