• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

জামানতহীন ১০ লাখ টাকার ঋণ পাবেন তরুণ উদ্যোক্তারা

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগের আওতায় নতুন উদ্যোক্তারা কোনো ধরনের জামানত ছাড়াই সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এছাড়া মাত্র ৪ শতাংশ সুদে এই ঋণ সুবিধার পাশাপাশি বিনামূল্যে প্রশিক্ষণ এবং ৫ হাজার টাকা ভাতাও দেওয়া হচ্ছে।

সোমবার (৯ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে কিংবা বিনা সুদে ঋণ প্রদানের কোনো প্রকল্প বর্তমানে চালু রয়েছে কি না।

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের অধীনে বর্তমানে তরুণদের জন্য বিনা সুদের কোনো ঋণ কর্মসূচি চালু নেই। তবে তরুণ উদ্যোক্তাদের সহায়তায় সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ বিতরণের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক নিজস্ব তহবিল থেকে বিভিন্ন পুনঃঅর্থায়ন স্কিম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category