• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুভেন্টাসের নজরে এমিলিয়ানো মার্টিনেজ, জোর গুঞ্জন ইতালিতে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স আজ হাইকোর্টে পাঠানো হচ্ছে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েলের টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪ চিরকুটে লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা নিউ ইয়র্কের পেন স্টেশনে ছুরি হামলায় আহত ৫, সন্দেহভাজন আটক প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে ২২ লাখ ক্ষুদে শিক্ষার্থী ভারত থেকে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে; মোংলায় পরিবারের কাছে হস্তান্তর নরসিংদীর জিআই পণ্য লটকন; প্রাকৃতিক দুর্যোগে ফলন ও দাম সংকটে চাষিরা

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

জেলা প্রতিনিধি / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
সড়ক দূর্ঘটনা

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় থেকে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে ও পিকআপের চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা উপজেলার পলাশের ছেলে হেলপার রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এরা সবাই মুরগিবাহী পিকআপে ছিলেন।

এ ঘটনায় আহত হয়েছেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার লক্ষীন্দর গ্রামের আফসার আলী মণ্ডলের ছেলে মো. জহিরুল ইসলাম (৪০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর চালকসহ চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।সড়ক দূর্ঘটনা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category