Dhaka 1:44 am, Wednesday, 1 April 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাড়ছে না জ্বালানি তেলের দাম আজ জানা যাবে জ্বালানী তেলের নতুন দাম বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ গ্রিক উপকূলে ২২ অভিবাসীর মৃত্যূ, নিহতদের ১৮ জনই বাংলাদেশি

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন ধরে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন ভারতের বরেণ্য প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। এ কারণে জনসমক্ষেও খুব একটা আসেন না এই শিল্পী। অনেকটা বিরতির পর সম্প্রতি নিজের স্বাস্থ্যের আপডেট তথ্য জানিয়েছেন তিনি।

চলতি বছর ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পেয়েছেন অলকা। এই খবর প্রকাশ্যে আসার পর তার অসুস্থতার প্রসঙ্গ নতুন করে সামনে আসে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক সরাসরি জানান, তিনি এখনো এই রোগটিতে ভুগছেন। অলকা তার শারীরিক অসুস্থতা নিয়ে আর বিস্তারিত কিছু না বললেও পুরস্কারের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

বলিউডের এই খ্যাতনামা গায়িকার শ্রবণশক্তি হ্রাস পাওয়ার খবরটি প্রথম জানা যায় ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে। তখন ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিরল এই রোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই শিল্পী। তিনি সরাসরি জানিয়েছিলেন, একটি বিরল ভাইরাসের আক্রমণের কারণে তার সংবেদনশীল স্নায়ুর শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ওই পোস্টে অলকা তার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছিলেন, কয়েক সপ্তাহ আগে একটি ফ্লাইট থেকে নামার সময় তিনি হঠাৎ অনুভব করেন যে তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। আকস্মিক এই বড় ধাক্কা তার অজান্তেই শরীরকে গ্রাস করেছে জানিয়ে তিনি সরাসরি বলেন, তিনি এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং সবাইকে তার জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা

শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা

Update Time : 05:01:33 pm, Tuesday, 31 March 2026