Dhaka 1:44 am, Wednesday, 1 April 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাড়ছে না জ্বালানি তেলের দাম আজ জানা যাবে জ্বালানী তেলের নতুন দাম বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ গ্রিক উপকূলে ২২ অভিবাসীর মৃত্যূ, নিহতদের ১৮ জনই বাংলাদেশি

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নেপালের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বলেন্দ্র শাহ দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ১০০ দফার সুশাসন ও সংস্কার রোডম্যাপ অনুমোদন করেছেন।

রবিবার (২৯ মার্চ ২০২৬) প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই পরিকল্পনা অনুমোদিত হয়েছে, যার একটি বড় অংশ শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত করার ওপর কেন্দ্রীভূত।

দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমের বরাতে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দেশের রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ৯০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস থেকে সব রাজনৈতিক দলের অধীনস্থ ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হবে। এগুলোর স্থলে সম্পূর্ণ নির্দলীয় ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠন করা হবে, যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত হয় এবং শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর প্রতিফলিত হয়।

শাহ প্রশাসনে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সরকারি কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ বা দলীয় আনুগত্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে জনসেবা খাতে বিদ্যমান দলীয় ট্রেড ইউনিয়নগুলো বিলুপ্ত করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, একটি বিশেষ কমিটি ১৯৯১ সাল থেকে বর্তমান পর্যন্ত সব রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আর্থিক সম্পদের উৎস পরীক্ষা করবে। সন্দেহজনক লেনদেন ও ব্যাংক অ্যাকাউন্টের রিয়েল-টাইম নজরদারির ব্যবস্থা করা হবে এবং হুইসেলব্লোয়ারদের সুরক্ষায় বিশেষ কাঠামো গড়ে তোলা হবে।

প্রশাসনিক ব্যয় কমাতে ও কর্মদক্ষতা বাড়াতে ৩০ দিনের মধ্যে ফেডারেল মন্ত্রণালয়ের সংখ্যা ১৭-তে নামিয়ে আনা হবে। অকেজো বোর্ড ও কমিটি বিলুপ্ত বা একীভূত করা হবে। প্রতিটি সরকারি পদের জন্য নির্দিষ্ট ‘কেপিআই’ (কী পারফরম্যান্স ইন্ডিকেটর) নির্ধারণ করে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

রাষ্ট্রীয় সেবা আধুনিকীকরণে ডিজিটাল রূপান্তরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সব সরকারি সেবার মূল চাবিকাঠি হবে। পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, নাগরিকত্ব সনদসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো ‘ফেসলেস’ ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হবে, যাতে দুর্নীতির সুযোগ একেবারে বন্ধ হয়।

অর্থনৈতিক খাতে মাত্র দুই দিনের মধ্যে স্টার্টআপ নিবন্ধন এবং বড় বিনিয়োগ প্রকল্পের জন্য ‘সিঙ্গেল উইন্ডো’ অনুমোদন ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া কৃষি, স্বাস্থ্যসেবা, জ্বালানি, নগর উন্নয়ন ও গণপরিবহন নিরাপত্তা খাতেও এই ১০০ দফা পরিকল্পনায় বিশেষ নজর দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের কার্যালয় সরাসরি সংস্কার কার্যক্রমের অগ্রগতি তদারকি করবে এবং প্রতিটি মন্ত্রণালয়কে নির্দিষ্ট সময়সীমার মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জবাবদিহি করতে হবে।

নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও তরুণ প্রজন্মের (জেন-জি) নেতৃত্বাধীন আন্দোলনের পরিপ্রেক্ষিতে বলেন্দ্র শাহ স্বাধীন ও সংস্কারমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। ফেব্রুয়ারি-মার্চ ২০২৬-এর সাধারণ নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক ছাত্ররাজনীতি নিষিদ্ধসহ ১৯৯১ সাল থেকে রাজনৈতিক নেতাদের সম্পদ তদন্ত এবং প্রশাসনিক সংস্কারের মতো ১০০ দফা ঘোষণা করে তিনি নেপালের রাজনীতিতে পুরনো ধারার অবসান ঘটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

ইউনি//শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা

দায়িত্ব নেয়ার প্রথম দিনেই ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নেপালের নতুন প্রধানমন্ত্রী

Update Time : 06:41:01 pm, Sunday, 29 March 2026