Dhaka 1:45 am, Wednesday, 1 April 2026
শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাড়ছে না জ্বালানি তেলের দাম আজ জানা যাবে জ্বালানী তেলের নতুন দাম বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ গ্রিক উপকূলে ২২ অভিবাসীর মৃত্যূ, নিহতদের ১৮ জনই বাংলাদেশি

ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে এনসিপির দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ মার্চ) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির হয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী হবেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলীকে প্রার্থী করা হয়েছে।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা

ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে এনসিপির দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা

Update Time : 06:01:12 pm, Sunday, 29 March 2026