Dhaka 1:49 am, Wednesday, 1 April 2026
শিরোনাম :
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা; সন্তানদের নিয়ে মরদেহের পাশে রাতযাপন প্রধানমন্ত্রীর ‘ক্রীড়া কার্ড’ পেয়ে আবেগাপ্লুত খেলোয়াড়রা সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী শ্রবণশক্তি হারিয়ে গান থেকে অনেকটা দূরে সরে এলের অলকা নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি তোফাজ্জল হোসেনকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ বাড়ছে না জ্বালানি তেলের দাম আজ জানা যাবে জ্বালানী তেলের নতুন দাম বর্জ্যমুক্ত ঢাকা গড়তে নাগরিক ও সিটি কর্পোরেশনের যৌথ অংশীদারিত্বের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে এডিবি কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাৎ

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের জোড়া গেলে বাংলাদেশের পাকিস্তান বধ

ক্রীড়া ডেস্ক

ঠিক যেভাবে হামজা চৌধুরী নিজের শুরুটা রাঙিয়েছিলেন, রোনান সালিভানও তেমনই করলেন। বরং হামজার চাইতেও বেশি।

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনানের জোড়া গোলে মঙ্গলবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের জার্সি গায়ে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করে রোনান নিজের সামর্থ্য বেশ ভালোভাবে দেখিয়েছেন।

ম‌্যাচের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ শট নিয়ে গোল করেন রোনান। ডানপায়ে নেওয়া শট পাকিস্তানের পাঁচ খেলোয়াড়ের দেয়াল পেরিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে খুঁজে নেয় জাল। গোলরক্ষক বাঁয়ে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। ৬৭ মিনিটে আরও একবার রোনান ঝলক দেখান। শেখ সংগ্রামের লম্বা ক্রসে হেডে গোল করে উদ্যাপনে মাতেন এই প্রবাসী ফরোয়ার্ড।

ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির ১৮ বছর বয়সী এই স্ট্রাইকার প্রথমবার জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেছিলেন। প্রথম সুযোগেই বাজিমাত করলেন।

এই জয়ে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। যারা সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টে সাতবার অংশ নিয়ে চারবারই চ্যাম্পিয়ন হয়েছে।

ইউনি/শাহোরা/

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

News Admin

জনপ্রিয় নিউজ

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা; সন্তানদের নিয়ে মরদেহের পাশে রাতযাপন

অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে রোনানের জোড়া গেলে বাংলাদেশের পাকিস্তান বধ

Update Time : 07:14:36 pm, Tuesday, 24 March 2026